ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দু’টি মামলা

ads

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দু’টি মামলা করা হয়েছে। ডিএসসিসির বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সোমবার (১১ জানুয়ারি) ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে মামলা দু’টি করা হয়।একটি মামলার বাদীর নাম কাজী আনিসুর রহমান। অপর মামলাটির বাদী অ্যাডভোকেট মো. সারওয়ার আলম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর মামলা দু’টি আদেশের জন্য রেখেছেন।


আদালতের বেঞ্চ সহকারী রিপন মিয়া বলেন, মামলায় দণ্ডবিধির ৫০০ ধারায় অভিযোগ আনা হয়েছে। এখন মামলার বিষয়ে শুনানি হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page